সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি ইন্স্যুরেন্স
spot_img
spot_img

ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২ পয়সা।

সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৫৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments