ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে ১৩টি মিউচুয়াল ফান্ড ও ৩টি কোম্পানি রয়েছে। সবগুলো কোম্পানিই সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
জিএসপি ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১০.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তার মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ।
এছাড়া, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২২ টাকা ৩৩ পয়সা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
উল্লেখ, ২০১৮ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দেয়নি।
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: সর্বশেষ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্এস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। হিসাববছরের আলোচিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৭ টাকা ৩৯ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।
বিডি ওয়েল্ডিং: পরিচালনা পর্ষদ গত ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছ।
তথ্যমত, গত ২০১৮ সালের জন্য কোম্পানি পরিচালনা পর্ষদ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে অথাৎ লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে ২০১৯ সালের জন্য ১ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। ওই দিন বেলা সাড়ে ১১টায় ২০১৮ সালের এবং দুপুর ১২টায় ২০১৯ সালের এজিএম অনুষ্ঠিত হবে।
রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সমাপ্ত সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.২২ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৫ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সমাপ্ত সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৫০ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৬ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
অন্য ফান্ডগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিউচুয়াল ফান্ড ১: স্কিম১, ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।
এছাড়া আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট। ১ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর এসইএমএল আইবিবিএল শরিয়া এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট থেকে কোনো লভ্যাংশ পাবেন না ইউনিট হোল্ডাররা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments