
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড।
তথ্যমতে, এর আগে কোম্পানিটি ১২৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল; যা পরিশোধ করা হয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৬ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭২ টাকা ২০ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৮ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ























Recent Comments