সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণডিভিডেন্ড প্রভাবে কুপোকাত শেয়ারবাজার
spot_img
spot_img

ডিভিডেন্ড প্রভাবে কুপোকাত শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ অক্টোবর রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পতন দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি  কমেছে বেশির ভাগ শেয়ারের দর। এছাড়া টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দিন শেষে ডিএসইতে ৩২.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ বেশিরভাগ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা এসেছে। এতে নো ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি অনেক কোম্পানি নামে মাত্র ডিভিডেন্ড দিয়েছে। যার নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা যায়, আজ ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৬১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ০.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭০.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২০.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৩২ লাখ ২৪ হাজার ২৮৮টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ১৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা।

গতকাল ২৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৫০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৪৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৪৮৬টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৪০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭২৩ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৭ শতাংশ বা ১৭৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৪৯.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫৫ লাখ ৯৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৬১২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments