শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যডিম আমদানির অনুমোদন
spot_img
spot_img

ডিম আমদানির অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিলো বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম হবে প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা। সরকার নির্ধারিত এই দাম কার্যকর হচ্ছে কিনা ভোক্তা অধিকার মাঠে থেকে তা মনিটরিং করবে। তিনি জানান, সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।

এদিকে, গতকাল বুধবার টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য দেশি ও বিদেশি উৎস থেকে ৩ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments