মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৬ জন হাসপাতালে
spot_img
spot_img

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৬ জন হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোমবার ১৮ জুলাই স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২২ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৭ জন এবং অন্যান্য বিভাগে ৫৭ জন রোগী ভর্তি রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৭৮৯ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ২৫৪ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৫৫২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৯৫ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments