শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০৬: মৃত্যু ১
spot_img
spot_img

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০৬: মৃত্যু ১

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন আর আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

আরও পড়ুন: পেটের সমস্যা কমাতে খাবেন যেসব খাবার

গত ২৪ ঘণ্টায় ৪৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২২৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments