ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২২ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা।
কোম্পানিটির ২০২২ সালে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা।
এছাড়া কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা। এবং ব্যয় ছিল ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments