মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪০তম এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪০তম এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরমেন্স আশা করেন। সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ ইনসিওরেন্স সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। যার জন্য কোম্পানি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সততার সাথে ব্যবসা করে যে একটি কোম্পানিকে উন্নত করা যায়, ডেল্টা লাইফ তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। এই সফলতার জন্য ধন্যবাদ জানাই কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে যে যার জায়গা থেকে সততার সাথে কাজ করে এই অর্জনকে সম্ভব করার জন্য। বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক এই সংকটময় পরিস্থিতিতে চলতি বছরে প্রায় ১০% প্রবৃদ্ধি সত্যি প্রশংসার দাবি রাখে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments