ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১১ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছিলো। আজ ০৯ এপ্রিল উক্ত পর্ষদ সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments