বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওডেল্টা হসপিটাল: সেটেলমেন্ট জটিলতায় আটকে গেছে কাট অফ প্রাইস নির্ধারণ
spot_img
spot_img

ডেল্টা হসপিটাল: সেটেলমেন্ট জটিলতায় আটকে গেছে কাট অফ প্রাইস নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নিয়ম অনুসারে ডেল্টা হসপিটালের বিডিং বা নিলামের কাট অফ প্রাইসের তথ্য ২৫ মার্চ (বুধবার) প্রকাশ হওয়ার কথা থাকলেও, ব্যাংক সেটেলমেন্ট জটিলতায় তা আটকে গেছে। করোনার কারণে বন্ধ হওয়া পুঁজিবাজার ও ব্যাংকের ছুটির পর লেনদেন শুরু হলে এই তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, বিডিং বা নিলামে অংশগ্রহণকারীদেরকে তাদের টাকা অগ্রিম প্রদান করতে হয়। একজন বিডার যে পরিমাণ দর প্রস্তাব করবেন, সে পরিমাণ অর্থ আগেই ডিএসইর ব্যাংক হিসাবে পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হয়।

ডেলটার নিলামে অংশ নেওয়া কিছু দর প্রস্তাবকারীর টাকা এখনো ডিএসইর ব্যাংক হিসাবে ঢুকেনি। এই সেটেলমেন্ট জটিলতার কারণেই বিডিং শেষেও ডেলটার কাট-অফ প্রাইসের তথ্য প্রকাশ করা হচ্ছে না। কারণ ওইসব দর প্রস্তাবকারীদের টাকা ডিএসইর ব্যাংক হিসাবে গেলে কাট-অফ প্রাইস গণনায় তাদের দর প্রস্তাবকে বিবেচনায় নেওয়া হবে। অন্যথায় বাতিল হবে তাদের দর প্রস্তাব। যে কারণে ওইসব দর প্রস্তাবকারীদের টাকার ব্যাংক সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত কাট-অফ প্রাইস নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উলেবলখ্য, গত ২২ মার্চ (রোববার) বিকাল ৫টায় ডেলটার বিডিং শুরু হয়। যা চলে বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments