মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedডোমিনেজ স্টীলের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

ডোমিনেজ স্টীলের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোমিনেজ স্টীল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত এ ডিভিডেন্ড স্পন্সর-পরিচালকরা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ ২১ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭.২৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৬১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments