শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিঢাকা-আগরতলা লং মার্চে বন্ধুত্বের বার্তা দিতে চাই: যুবদল সভাপতি
spot_img
spot_img

ঢাকা-আগরতলা লং মার্চে বন্ধুত্বের বার্তা দিতে চাই: যুবদল সভাপতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপির তিন অঙ্গসংগঠন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় লং মার্চ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনে এসে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের পক্ষে এ বার্তা দেওয়া হয়েছে।

সন্ধ্যা ৬টায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।

সাংবাদিকদের তিনি বলেন, লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথায় কী করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপসহীন। বিএনপি চেয়ারপারসন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments