শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঢাকা দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা
spot_img
spot_img

ঢাকা দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড দুটিতে প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে এ ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা, মো. আবু নাছের এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্য যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে চলতি মাসের ২ থেকে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা হলো-বীরবাস কাচড়া, গজমহল রোড, হাজারীবাগ, ট্যানারি এলাকা, জিকাতলা (তিন মাজার), দক্ষিণ সুলতানগঞ্জ, সোনাতনগড় (মেনেশ্বর), জিকাতলা স্টাফ কোয়ার্টার, মনেশ্বর (জিকাতলা), শিকারীটোলা, মনেশ্বর (১-৩৬), তলাবাগ এবং মিতালী রাস্তার অংশ, চরকঘাটা তল্লাবাগ, টালী অফিস রোড এবং দক্ষিণ মধুবাজার।

৫৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা হলো, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ রসুলপুর, বড়গ্রাম, বড়গ্রাম পশ্চিম, ইসলামনগর, আলীনগর, হুজুরপাড়া এবং পশ্চিম আশ্রাফাবাদ।

সিটি করপোরেশন জানিয়েছে, ঘোষিত রেড জোন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে দিনব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন।

এ কার্যক্রমে ওয়ার্ড দুটিতে ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকালে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে।

এর আগে গত ২৬ আগস্ট দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments