ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭২ পয়সা। যা গত বছর ছিলো ৫৫ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। যা গত বছর ১ টাকা ২১ পয়সা আয় ছিলো।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৩৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
























Recent Comments