ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের স্পনসর পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির স্পনসর পরিচালক হায়াতুজ্জামান খান ৬ লাখ ৪৮ হাজার ৭৪৬ টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
তিনি ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে ব্লক মার্কেটে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments