ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সোমবার, ৪ জুলাই দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবির ‘ক’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে। ‘ক’ ইউনিটে মোট আসন রয়েছে ১৮৫১টি। পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১০.৩৯ শতাংশ। বাকি ৮৯.৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৬৮৯জন। এরমধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩৭৪জন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments