সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতহবিল সংগ্রহ ও নাম পরিবর্তন করবে স্যালভো ক্যামিকেল
spot_img
spot_img

তহবিল সংগ্রহ ও নাম পরিবর্তন করবে স্যালভো ক্যামিকেল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তহবিল সংগ্রহ এবং নাম পরিবর্তনের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ২৩ মে, ২০২৪ তারিখ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার স্যালভো ক্যামিকেলের উদ্যোক্তা ও পরিচালকদের মাঝে ইস্যু করা হবে বলে জানা গেছে। এদিকে শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৪ কোটি ২০ লাখ টাকা কার্যকরী মূলধন বাড়াতে এবং নিরবচ্ছিন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয় করে উৎপাদনী মেশিন আমদানি করবে।

এছাড়াও আলোচিত সভায় স্যালভো ক্যামিকেলের নাম সংশোধনেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’ এর পরিবর্তে কোম্পানিটির নাম হবে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’।

উল্লেখ, সাধারণ বিনিয়োগকারী ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে এবং আগামী ১৮ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১টায় স্যালভো ক্যামিকেলের বিশেষ সাধারণ সভা (ইজিএম) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন, ২০২৪।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments