
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮৩ পয়সা । গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৪ পয়সা।
এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪২ পয়সা।গত বছর একই সময়ে ছিল ১৯ টাকা ১৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments