মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
spot_img
spot_img

তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মালয়েশিয়া সফরকে ঘিরে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় বাংলা গান আমার বন্ধু মহাজাদু জানে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে।

প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওজুড়ে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তাম-এর কণ্ঠে গাওয়া ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি শোনা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিওর এক পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ান (ASEAN)-এর মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

সোমবার পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি জানান, তরুণ রাজনৈতিক নেতা হিসেবে তিনি একসময় তারেক রহমানের বাবা জিয়াউর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একইসঙ্গে খালেদা জিয়া-র সঙ্গেও বিভিন্ন সময়ে বৈঠকের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

তারেক রহমান সম্পর্কে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি বহু চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছেন এবং দেশের মানুষের উন্নয়ন ও স্বাধীনতার প্রশ্নে নিজের অবস্থানে অটল থেকেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার তিনি মালয়েশিয়া সফর শুরু করেন এবং সোমবার সফর শেষে চীনের তালিয়ান শহরের উদ্দেশে রওনা দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments