শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

অ্যাপেক্স ফুডস লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১৪ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল   ১৩৬ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল  ৬৪ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

দেশবন্ধু পলিমার লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৭ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments