মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতিন দশকেও অক্ষত যে ৫ রেকর্ড
spot_img
spot_img

তিন দশকেও অক্ষত যে ৫ রেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রীড়াঙ্গনের সবচেয়ে পরিচিতি ডায়লগ-রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু অ্যাথলেটিকসে এমন কিছু রেকর্ড আছে যা গত ৩০ বছর ধরে অক্ষত। কেউ ভাঙতে পারেননি।

তিন দশক ধরে অক্ষত এমন ৫টি রেকর্ড হলো-

হাই জাম্প-

হাই জাম্পের বিশ্ব রেকর্ডটি হাভিয়ের সোতোমায়োরের। উচ্চতা অতিক্রমের এই খেলায় কিউবার এই অ্যাথলেট ১৯৯৩ বিশ্ব অ্যাথলেটিকসে ২.৪৫ মিটার লাফিয়েছিলেন। ১৯৯২ অলিম্পিকে একই ইভেন্টে সোনা জেতা সোতোমায়োর একমাত্র অ্যাথলেট, যিনি এখন পর্যন্ত দুবার ৮ ফুট বা তার বেশি লাফিয়েছেন। আর কোনো হাই জাম্পার আট মিটার উঁচুতে উঠতে পারেননি। ২০১৪ সালে ডায়মন্ড লিগে ২.৪৩ মিটার লাফিয়ে তাঁর কাছাকাছি গিয়েছেন কাতারের মুসাত এসা বারশিম।

লং জাম্প-

১৯৯১ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের লং জাম্পে ৮.৯৫ মিটার অতিক্রম করেছিলেন মাইক পাওয়েল। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট ভেঙেছিলেন ১৯৬৮ সালের বব বিমনের রেকর্ড। পাওয়েল ২৩ বছর পর রেকর্ড ভাঙতে পারলেও তাঁর রেকর্ডটি ৩৪ বছরেও কেউ পেছনে ফেলতে পারেননি। তাঁর বিশ্ব রেকর্ডের পর কাছাকাছি যেতে পেরেছেন যুক্তরাষ্ট্রের ডোয়াইট ফিলিপস, তবে ২০০৯ সালের সেই দীর্ঘ লাফ ছিল ৮.৭৪ মিটার, দূরত্বের দিক থেকে যা যৌথভাবে দশম।

ট্রিপল জাম্প-

হপ, স্টেপ আর জাম্প—তিনটি ধাপে সম্পন্ন হয় ট্রিপল জাম্প। মোটের ওপর অতিক্রম্য দূরত্বই এখানে জয়ের মানদণ্ড। অ্যাথলেটিকসের এই ইভেন্টের বিশ্ব রেকর্ডটি ইংল্যান্ডের জনাথন এডওয়ার্ডসের। ১৯৯৫ সালে সুইডেনের গুটেনবার্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮.২৯ মিটার অতিক্রম করেছিলেন তিনি, যা এখনো কেউ পার হতে পারেননি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান টেলর বেইজিংয়ে ১৮.২১ মিটার পর্যন্ত পেরেছেন, গত বছর স্পেনের জর্ডান দিয়াজ পেরেছেন ১৮.১৮ মিটার দূরত্বে যেতে। কিন্তু এডওয়ার্ডস রয়ে গেছেন শীর্ষেই।

৪X৪০০ মিটার রিল-

দীর্ঘদিন টিকে থাকা বিশ্ব রেকর্ডগুলোর মতো এটি ব্যতিক্রম—একমাত্র দলগত। ১৯৯৩ সালে জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকসে ৪ গুণিতক ৪০০ মিটার রিলে ২ মিনিট ৫৪.২৯ সেকেন্ডে শেষ করেছিল যুক্তরাষ্ট্র। দলটির হয়ে খেলেছিলেন তিন অলিম্পিক চ্যাম্পিয়ন মিখায়েল জনসন, বাচ রেনোল্ডস, কুইনসি ওয়াটস ও অ্যান্ড্রু ভালমন। এই রেকর্ডটি টিকে আছে ৩২ বছর ধরে।

হ্যামার থ্রো-

হ্যামার থ্রোর বিশ্ব রেকর্ডটি ইউরি সেদিখের। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই অ্যাথলেট স্টুটগার্টে ১৯৮৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৮৬.৭৪ মিটার বা ২৮৪ ফুট ৬ ইঞ্চি দূরত্বে হ্যামার থ্রো করেছিলেন। এরপর ৩৯ বছর ধরে কেউ এর ধারেকাছে যেতে পারেননি। যাবেনই বা কীভাবে, দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ দূরত্বের রেকর্ড সেদিখেরই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments