মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিতিন দশকের পুরোনো টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

তিন দশকের পুরোনো টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাংক ব্যবস্থার তারল্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) হিসাবায়ন সুনির্দিষ্ট করতে দীর্ঘ তিন দশকের পুরোনো একটি ব্যাংকিং সুবিধা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি হিসাবের স্থিতি লিয়েন রেখে তফসিলি ব্যাংকগুলোর জন্য প্রচলিত টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ডিসকাউন্টিং সুবিধা আর কার্যকর থাকছে না।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। গত ১ জুলাই ২০২৬ থেকে সিদ্ধান্তটি কার্যকর ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১৯৯৪ সাল থেকে ব্যাংকগুলোকে টিটি ডিসকাউন্টিং সুবিধা দেওয়া হতো। তৎকালীন নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক মঞ্জুরি করা সীমার ২০ শতাংশ সমপরিমাণ অর্থ ব্যাংকগুলোর চলতি হিসাবে লিয়েন রাখা হতো, যা পরে সিআরআর হিসাবায়নের অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল না।

বর্তমানে দৈনন্দিন তারল্য চাহিদা মেটাতে কল মানি মার্কেট, রেপো, স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি (এসএলএফ) এবং আন্তঃব্যাংক ধারের মতো আধুনিক ও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রচলিত আধুনিক ব্যবস্থাগুলো সচল থাকায় সাম্প্রতিক সময়ে টিটি ডিসকাউন্টিং সুবিধার ব্যবহার ছিল একেবারেই নগণ্য। প্রকৃত সুবিধা গ্রহণ না করলেও মঞ্জুরি করা সীমার ওপর লিয়েন মার্ক বহাল রাখা এবং তা সিআরআর-এ অন্তর্ভুক্ত না হওয়ায় ব্যাংকের রেগুলেটরি রেশিও পরিচালনায় বিরূপ প্রভাব পড়ছিল।

ব্যাংকিং হিসাবায়ন সহজীকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী এ সুবিধাটি বাতিল করা হয়েছে। ফলে ১ জুলাই ২০২৬ থেকে চলতি হিসাব লিয়েন রেখে টিটি ডিসকাউন্টিং সুবিধা আর কার্যকর থাকবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments