বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদতিন বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ লেনদেন
spot_img
spot_img

তিন বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনা মহামারি পরিস্থিতির মধ্য দিয়েও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২০ সাল অর্থাৎ বিদায়ী বছরে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি। গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২০ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ ছিল।

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ২০৮ দিন লেনদেন হয়। এ সময় ডিএসইতে মোট লেনদেনের হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments