সোমবার, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
spot_img
spot_img

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে আবারও কথা বলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি শতভাগ নিশ্চিত নন, সংবিধবান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তার কোনো বাধা আছে কিনা।

এক আয়োজনে ট্রাম্প বলেন, আমি পরবর্তী নির্বাচনের জন্য প্রচুর অর্থ সংগ্রহ করেছি। তবে আমার মনে হয়, আমি নিজের জন্য এ অর্থ ব্যবহার করতে পারব না। যদিও আমি শতভাগ নিশ্চিত নই। কারণ, আমি সত্যিই জানি না….আমার মনে হয়, আমাকে আবারও লড়তে দেওয়া হবে না।

ট্রাম্পের এ কথায় দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তখন পাশে থাকা কংগ্রেসের হাউস অব কমনসের স্পিকার মাইক জনসনের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই, আমার কি আবার প্রতিদ্বন্দ্বিতার অনুমতি আছে? মাইক, এই তর্কে বরং আপনাকে জড়ানোই ভালো হবে। সপ্তাহখানেক আগে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি মাঝের এক মেয়াদ বাদ দিয়ে দু’বার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানে যেকোনো প্রেসিডেন্টের শাসনকাল দুই মেয়াদে সীমিত রাখার বিধান রয়েছে। ১৯৫১ সালে পাস হওয়া ২২তম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে এই বিধান যুক্ত করা হয়। ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের অভূতপূর্ব চার মেয়াদে প্রেসিডেন্ট থাকার প্রতিক্রিয়ায় সংবিধানে এ বিধান যুক্ত করা হয়।

নেভাডায় গত শনিবার এক সমাবেশে ট্রাম্প পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে মজা করেন। তিনি বলেন, শুধু একবার নয়, বরং দুবার অথবা তিনবার বা চারবার দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে। এ সময় দর্শকেরা হাসিতে ফেটে পড়ার আগেই ট্রাম্প যোগ করেন, ভুয়া খবরের জন্য শিরোনাম। তারও আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পর রিপাবলিকান দলের কংগ্রেসম্যানদের এক আয়োজনে ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয়, আমি আর প্রার্থী হব না, যদি না আপনারা সেটা বলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments