ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২০ তারিখের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৪২ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) বেক্সিমকোর শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২২টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৪৬ পয়সা। (কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া গেছে)
ডেইলি শেয়ারবাজার ডটকম
























Recent Comments