ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ টাকা ৯০ পয়সা বা ৯.৫৫ শতাংশ। এদিকে ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৫ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.০২৭ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- খুলনা পাওয়ার, শাইনপুকুর সিরামিক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফরচুন সুজ, এমারেল্ড অয়েলে এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments