ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা বা ৭.৯৬ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিকে লিগ্যাসি ফুটওয়্যারের ৫.২১ শতাংশ দর কমে এই তালিকার দ্বিতীয় এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৯২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লুজার তালিকায় আরোও অবস্থান করছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্সুরেন্স, জেএমআই হসপিটাল, মেঘনা লাইফ ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, ওরিয়ন ইনফিউশন এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments