ডেইলি শেয়ারবাাজর রিপোর্ট: আজ ২৮ সেপ্টেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ২.২০ টাকা বা ৫.৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর হয় ৩৯ টাকা। কোম্পানিটি আজ ৬৫০ বারে ৭ লাখ ১৭ হাজার ৬৭৬টি শেয়ার লেনদেনে করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া দ্বিতীয় স্থানে পেপার প্রসেসিংয়ের ৫.১৬ শতাংশ এবং দি পেনিনসুলা চিটাগংয়ের ৪.৭৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা, বিআইএফসি, আরডি ফুড, কেয়া কসমেটিকস, ওরিয়ন ফার্মা, মনোস্পুল পেপার এবং ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments