ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ পহেলা নভেম্বর, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১.৫০ টাকা বা ১.৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৩.১০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৬২ বারে ১৪ লাখ ৬ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলের দর ৪ পয়সা বা ৮৭ শতাংশ কমেছে। এবং এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের আজ দর অপরিবর্তিত রয়েছে। কোম্পানিটি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো, ওরিয়ন ইনফিউশন, পূবালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments