
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ মার্চ, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৫২ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৬ টাকা ৫০ পয়সা। এদিন হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৪৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৪.১৩ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ওয়েল্ডিং, বঙ্গজ, শ্যামপুর সুগার মিলস, সমতা লেদার, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments