ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২৫ টাকা ৪০ পয়সা। এদিকে জনতা ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ সিমেন্ট, আরডি ফুড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments