ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২৪ ডিসেম্বর, ২০২৩ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। এদিকে আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ২ টাকা ৬০ পয়সা বা ৬.৪৭ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্যাসিফিক ডেনিমসের ১ টাকা বা ৬.৪৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, রিলায়েন্স ওয়ান, আজিজ পাইপস এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments