ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ২০ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ২০ পয়সা বা ৩.৫০ শতাংশ। এদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২.৬৩ শতাংশ। এছাড়া শেয়ারের দর ২.৫৭ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড।
দিনটিতে এই তারিকায় আরও রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়ান্স ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, জেএমআই হসটিপটাল, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম টেক্সটাইল এবং রবি আজিয়াটা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments