ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ৪ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৬ পয়সা বা ৬.৭২ শতাংশ। এদিকে ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের দর ৫.৬১ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইন পুকুর সিরামিক্সের শেয়ারের দর ৫.৫১ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments