ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৫৮১ বারে ৩১ লাখ ৬২ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন করেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের দর বেড়েছে ১১.৬০ টাকা বা ৯.৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এবং ফাইন ফুডসের শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৭.৭৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, শাহজিবাজার পাওয়ার, বিএসসি, এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, সাইফ পাওয়ারটেক এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments