ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হলেও বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৩.১২ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬২ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ১৯ বারে ৪ লাখ ২ হাজার ২২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা।
এছাড়া ইনটেক লিমিটেডের আজ ৬০ পয়সা বা ২.৬০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং বিডিকম অনলাইনের ১ টাকা বা ২.৫১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, রেনউইক যজ্ঞেশ্বর, লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments