ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, ১৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ১০.০০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৩৩ টাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ২০ বা ৯.৯২ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- প্যারামাউন্ট, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments