ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির ইউনিটের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩১ টাকা। ফান্ডটি আজ ১ হাজার ১৮০বারে ১৬ লাখ ২৪ হাজার ৪০৮টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।
এদিকে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ। কোম্পানিটি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এআইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৪০ শতাংশ বেড়ে গেইনার তালিকায় তৃতীয় স্থানে আছে।
এদিন টপটেন গেইনার তালিকায় আরোও রয়েছে- ইন্ট্রাকো, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, ওয়াইম্যাক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, রূপালী ব্যাংক এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments