ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৭ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ২৪ টাকা ২০ পয়সা।
এদিকে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ারের দর ১১ টাকা ৫০ পয়সা বা ৪.৮৫ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় এবং গোল্ডেন সনের শেয়ার দর ৮০ পয়সা বা ৪.৩৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে- ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন ডাইং, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ফার্স্ট স্কিম এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments