ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিকে রূপালী ব্যাংকের শেয়ার দর ৩ টাকা বা ৯.৪৬ শতাংশ বেড়ে এই তালিকায় দ্বিতীয় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৫.৪৭ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এই তালিকায় রয়েছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এমারল্ড অয়েল, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments