ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়েছে। এদিকে শাইনপুকুর প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ৮.৭৫ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং বিডি ডোমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দর ৭.৮৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-্ আনোয়ার গ্যালভানাইজিং, সোনারগাঁও টেক্সটাইল, স্টাইলক্রাফট, সিটি ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস্ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments