শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদরপতনের শীর্ষে এপেক্স ট্যানারি
spot_img
spot_img

দরপতনের শীর্ষে এপেক্স ট্যানারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ জানুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার, এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসসের শেয়ারদর ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাইডাস ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল এবং একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments