শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদিনভর নাটকে শেষ বেলায় ক্রয় প্রেসার
spot_img
spot_img

দিনভর নাটকে শেষ বেলায় ক্রয় প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ লেনদেনের শুরু থেকেই পুঁজিবাজার নেতিবাচক আচরণ করেছে। তবে শেষের দিকে ক্রয় প্রেসার বৃদ্ধি পায় উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। আজ ২৫ এপ্রিল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪২.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭৪.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪২.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৩৭০টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৯৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৬ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকা।

গতকাল ২৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৬.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৫৪.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৭৬.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩ টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৯.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ২০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৭৮.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২০ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৯৯৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১০ লাখ ১৬ হাজার ৬৪৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments