ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি”। তিনি নোটের সঠিক যাচাই, বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি Cash Officials-দের উদ্দেশে বলেন, “Right Note, Right Handling, Right Process”—এই তিনটি বিষয় Cash Operation-এর মূলনীতি হতে হবে। কর্মশালায় নোট যাচাই, বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments