শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদিনের লেনদেন দিনেই নিষ্পন্ন হবে পুঁজিবাজারে
spot_img
spot_img

দিনের লেনদেন দিনেই নিষ্পন্ন হবে পুঁজিবাজারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া নিষ্পন্নের সময় কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি লেনদেনের নিষ্পত্তিতে ‘টি+শূন্য’ চালুর কথা বলেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমানের ‘টি+২’ থেকে ধাপে ধাপে কমিয়ে ‘টি+০’ করা হবে।”

বর্তমানে জেড ক্যাটাগরি ছাড়া অন্যান্য ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয় ‘টি+২’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে কোনো বিনিয়োগকারী শেয়ার কিনলে তৃতীয় দিনে তার বিও হিসাবে ক্রয়কৃত শেয়ার জমা হয়। অন্যদিকে যিনি শেয়ার বিক্রি করেন, তার টাকাও একাউন্টে জমা হয় তৃতীয় দিনে।

অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ার লেনদেন নিষ্পত্তি হয় টি+৩ পদ্ধতিতে। এই পদ্ধতিতে শেয়ার কেনাবেচার চতুর্থ দিনে এর নিষ্পত্তি হয়।

কেউ কেনাবেচনা হওয়া শেয়ার বা শেয়ার বিক্রির টাকা ব্যবহার করা যায় লেনদেন হওয়ার দুদিন পর। ‘টি+শূন্য’ হলে সেটা দিনের দিন সম্পন্ন হয়ে যাবে।

শেয়ার নিষ্পত্তির সময় কমলে লেনেদেনে গতি বাড়বে। বর্তমানে কোনো শেয়ার বিক্রি করে বিক্রিত অর্থ পুনরায় বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীকে ২ দিন অপেক্ষা করতে হয়। অন্যদিকে কোনো শেয়ার কিনলে সেটি বিক্রি করার জন্যেও ২ দিন অপেক্ষা করতে হয়। একই দিনে লেনেদেন নিষ্পন্ন হলে বিনিয়োগকারী শেয়ার বিক্রির টাকায় পরদিনই নতুন শেয়ার কিনতে পারবেন, একইভাবে কেউ শেয়ার কিনলে পরদিনই তা বিক্রি করতে পারবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ অনেক দিন ধরেই লেনদেন নিষ্পত্তির দাবি জানিয়ে আসছে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মোঃ মাসুদ খান এক অনুষ্ঠানে লেনদেন নিষ্পত্তিতে ‘টি+০’ চালু করার পরিকল্পনার কথা জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments