সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদীর্ঘ ৬ বছর পর এজিএম করতে যাচ্ছে ইউনাইটেড এয়ার
spot_img
spot_img

দীর্ঘ ৬ বছর পর এজিএম করতে যাচ্ছে ইউনাইটেড এয়ার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ ৬ বছর পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইনস ইউনাইটেড এয়ারওয়েজ। আগামী ৩ জানুয়ারি অংশীদারদের নিয়ে এজিএম করবে কোম্পানিটির পর্ষদ। ২০১৬ সালের পর কোম্পানিটির কোনো এজিএমই আর হয়নি।

সুপ্রিম কোর্টের অনুমোদন পাওয়ার পর এ তারিখ ঘোষণা করা হয়েছে।

দেশের একমাত্র উড়োজাহাজ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইউনাইটেড এয়ার। কোম্পানিটি ২০১৬ সালে হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে তাদের শেয়ারদর নামতে নামতে ২ টাকার নিচে নেমে আসে।

বিএসইসি মূল মার্কেট থেকে কোম্পানিটিকে স্থানান্তর করে ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে। সেখানে শেয়ার লেনদেন জটিল ও সময়সাপেক্ষ বলে লেনদেনও হচ্ছে না। এতে ৭২ কোটি শেয়ারের মালিকদের টাকা কার্যত শূন্য হয়ে গেছে।

এর মধ্যে গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১০ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের প্রধান তাসবিরুল আলম চৌধুরীকে বাদ দিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় কাজী ওয়াহিদুল আলমকে।

ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক এটিএম নজরুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে এজিএমের নোটিশ আমরা দিয়েছি। আগামী ৩ জানুয়ারি বেলা ১১টায় মুলতবি থাকা এজিএমগুলো হবে। আমরা এরই মধ্যে পুরাতন নথি সংগ্রহ করে হিসাব-নিকাশ আপডেট করেছি।’

পর্ষদ পুনর্গঠনের পর থেকেই নতুন পরিচালনা পর্ষদ এয়ারলাইনসটিকে ফের সচল করার চেষ্টা করছেন, তবে ইউনাইটেড এয়ারের কাছে সরকারের পাওনা প্রায় ৪০০ কোটি টাকা কীভাবে পরিশোধ করা হবে, তা নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেনি বেসরকারি এয়ারলাইনসটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments