বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওদুই কোম্পা‌নির আই‌পিও বা‌তিল
spot_img
spot_img

দুই কোম্পা‌নির আই‌পিও বা‌তিল

‌ডেই‌লি শেয়ারবাজার রি‌পোর্ট: প্রাথ‌মিক গণ প্রস্তা‌বের (আইপিও) আ‌বেদন করা দুই কোম্পা‌নির আইপিও বা‌তিল ক‌রে‌ছে বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসই‌সি)। কোম্পা‌নি দু‌টি হ‌লো: বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল এবং এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। বিএসই‌সি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,দুটি কোম্পানির আর্থিক প্রতিবেদন অসংগতি পাওয়া গেছে। ফলে কমিশন আইপিও বাতিল করেছে।সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে। কোম্পানি দুটি আর্থিক প্রতিবেদনে অসংগতি পেয়েছে কমিশন।আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে তারা কোম্পানির সম্পদ এবং আয় অতিরিক্ত দেখিয়েছে।

সূত্র মতে,বেকা গার্মেন্টেস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো। কোম্পারিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

অন্যদিকে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং সন্ধানী লাইফ ফিন্যান্স লিমিটেড।

‌ডেই‌লি শেয়ারবাজার ডটকম/মাজ./‌নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments