ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি দুইটির মধ্যে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে “ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি” নামে লেনদেন করবে সিএসইতে। কোম্পনিটির নাম পরিবর্তন করে পিএলসি রাখার প্রস্তাব অনুমোদন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
আজ থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে সিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর আগে গত ২৬ মার্চ থেকে ইবনে সিনা নতুন নামে লেনদেন শুরু করেছে ডিএসইতে।
এছাড়া এমজেএল বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির নাম এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির নতুন নামের প্রস্তাবে অনুমোদন করেছে ডিএসই।
উল্লেখ্য, এমজেএল বাংলাদেশ নতুন নামে আগামী ১২ মার্চ, ২০২৩ তারিখ থেকে পুঁজিবাজারে লেনদেন করবে। এ নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments