ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সেবা আগামী দুই দিন বন্ধ থাকবে। প্রযুক্তিগত উন্নয়নের জন্য ব্যাংকের এটিএম, পিওএস ও এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের সেবা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ৭ অক্টবর সকাল ১১টা থেকে ৮ অক্টবর রাত ১১টা পর্যন্ত শাখা, এটিএম বুথ, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments